spot_img

প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তিনি সংসদ ভবনে পৌঁছালে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী, সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এবং দলীয় নেতারা তাকে স্বাগত জানান। নতুন সংসদের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুরু হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এই অধিবেশনে নতুন সংসদের কার্যক্রম শুরুর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিল, নীতি নির্ধারণী আলোচনা এবং সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে বক্তব্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

এ দিকে নতুন সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা এবং আইন প্রণয়নের দিকনির্দেশনা এই অধিবেশনেই স্পষ্ট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

১১৪ রানে অলআউট বাংলাদেশ, সমতায় ফিরল পাকিস্তান

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ বৃষ্টি বিরতির পরে পাকিস্তানের দেওয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ