spot_img

ওয়াসার সাবেক এমডি আব্দুস সালাম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

দুর্নীতি ও অর্থপাচারের গুরুতর অভিযোগে ঢাকা ওয়াসার সদ্য পদত্যাগকারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী এবং তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের সাথে স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১টি প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সরবরাহেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, আব্দুস সালাম ও তার স্ত্রী অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই তারা দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিভিন্ন দেশে সম্পত্তি বিনিয়োগ করেছেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগ ঠেকানো এবং ২১টি প্রতিষ্ঠানের তথ্য যাচাই করা জরুরি হয়ে পড়েছে।

উল্লেখ্য, আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতি, অবৈধ নিয়োগ ও অর্থপাচারের অসংখ্য অভিযোগ ছিল, যার প্রেক্ষিতে তিনি সম্প্রতি পদত্যাগ করেন।ঢাকা ওয়াসায় দীর্ঘ সময় ধরে একক আধিপত্য বিস্তার ও দুর্নীতির সিন্ডিকেট চালানোর অভিযোগ ছিল এই কর্মকর্তার বিরুদ্ধে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে আসা অভিযোগগুলোর তদন্ত গতি পায়। সিআইডি এবং দুদক এখন তার ‘কানাডা কানেকশন’ এবং বিদেশে পাচার হওয়া সম্পদের উৎস খুঁজতে কাজ করছে।

সর্বশেষ সংবাদ

মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে ৩০ কোটি মানুষের খাদ্য পরিবহন রুট হুমকিতে

ইরান জানিয়েছে, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে শুধু ইরান নয়, বরং পশ্চিম এশিয়া ও ইউরেশিয়ার প্রায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ