spot_img

নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন ও আমাদের ইরানি বন্ধুদের প্রতি সংহতি: পুতিন

অবশ্যই পরুন

মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন। নতুন নেতা নির্বাচন করায় ইরানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, ‘আমরা ইরানকে সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনিকে নির্বাচিত করায় অভিনন্দন জানাই। আমরা নিশ্চিত যে এই নেতা তার পিতার মতোই শত্রুর অহংকার ভেঙে ফেলবেন’। তিনি বলেন, ‘ইরানি বন্ধুদের সংহতি জানাচ্ছি।’

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মুজতবা খামেনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

তবে মুজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানান, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনিকে নির্বাচিত করায় ‘আমি খুশি নই’। তবে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে সৌদি সফরে চীনের বিশেষ দূত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। সফরকালে তিনি সৌদির...

এই বিভাগের অন্যান্য সংবাদ