spot_img

বড় হার দিয়ে টুর্নামেন্ট শেষ বাংলাদেশের

অবশ্যই পরুন

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ নারী দল। পরবর্তী রাউন্ডের আশা কম থাকলেও কিছু একটা করে অভিষেক স্মরণীয় করতে চেয়েছিলেন পিটার বাটলারের শিষ্যরা। তবে শেষটাও রাঙাতে পারল না বাঘিনীরা। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ২-০, দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হারার পর সোমবার (৯ মার্চ) বাংলাদেশ হারল উজবেকিস্তানের বিপক্ষে।

উজবেকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশ সময় বিকেল তিনটায় পার্থে শুরু হওয়া ম্যাচে ৪ গোল খেয়ে হেরেছে বাংলাদেশ। তাতে সেরা দুটি তৃতীয় দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়া হলো না পিটার বাটলারের দলের। প্রথমার্ধে একটি গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে এদিন আরও ৩ গোল হজম করে বাংলাদেশ।

বড় হার দেখলেও এদিন উত্তর কোরিয়া ম্যাচের চেয়ে তুলনামূলক ইতিবাচক ফুটবল খেলেছে বাংলাদেশ। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত সেটি পাওয়া হয়নি। দারুণ শটে কয়েকবার গোলের সম্ভাবনা তৈরি করেন ঋতুপর্ণা চাকমা। তবে দারুণ দক্ষতায় সেগুলো ঠেকিয়ে দেন উজবেকর গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা।

প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচে কয়েকটি গোল বাঁচিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। নৈপুণ্য দেখালেও তিন ম্যাচে মিলি গোল হজম করেছেন ১১টি। আজ বাংলাদেশ জবাব দেয়ার চেষ্টা করেছে পাল্টা আক্রমণে। কিন্তু গতি ও শক্তিতে পিছিয়ে যায় বাঘিনীরা।

এদিন উজবেকিস্তানের হয়ে জোড়া গোল করেছেন দিলদোরা নোজিমোভা। অন্য গোল দুটি করেছেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা ও নিলুফার কুদ্রাতোভা। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল উজবেকিস্তান। আর অস্ট্রেলিয়া থেকে শূন্য হাতেই ফিরছে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে সৌদি সফরে চীনের বিশেষ দূত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। সফরকালে তিনি সৌদির...

এই বিভাগের অন্যান্য সংবাদ