spot_img

এলএনজি-এলপিজিসহ সব ধরনের তেলের পর্যাপ্ত মজুদ আছে: জ্বালানি প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসসহ (এলপিজি) সব ধরনের তেলের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (৭ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রীসহ সংশ্লিষ্টদের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এলএনজি-এলপিজি, সব ধরনের তেলের পর্যাপ্ত মজুদ আছে। আগামী দিনে যেন কোনো সংকট না হয় সেজন্য বিকল্প উৎস নিয়ে কাজ করছি। জনগণের প্রতি আহ্বান- আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে বৈশ্বিক পরিস্থিতিতে আমরা সতর্ক হবো, সচেতন হবো।

এর আগে বৈঠকের বিষয়ে গণমাধ্যকর্মীদের ব্রিফিং করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যুদ্ধটা কতদিন চলবে, সেটি নিয়ে অনিশ্চয়তা আছে, এ কারণে রেশনিং করা হয়েছিল। রেশনিংয়ে ভয় পেয়ে মানুষ স্টক করা শুরু করেছেন। আসলে তেলের কোনো অভাব নেই। শুধু তাই নয়, ৯ তারিখে আরও দু’টি ভ্যাসেল আসছে। সুতরাং, তেলের কোনো সমস্যা নেই।

তিনি বলেন, জনগণের প্রতি আহ্বান- তাড়াহুড়ো করে কেনার দরকার নেই। মজুদ আছে, পেট্রোল পাম্পে তেল দেয়া হচ্ছে এবং এটি চলবে। তেলের জন্য লাইন দিয়ে সারারাত জাগার প্রয়োজন নেই। মানুষ গেলে তেল পাবে। যুদ্ধ কবে থামবে জানি না, সে কারণে সঞ্চয় করতে হচ্ছে। শর্টেজ পড়ার কোনো সুযোগ নেই। তবুও যেহেতু যুদ্ধ চলছে, খুব হিসাব করে চলতে হবে।

এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যুদ্ধের ওপর নির্ভর করছে রেশনিং কতদিন চলবে। সরকার হিসেবে আশ্বস্ত করতে চাই, এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। আর এলএনজির জন্য কাতার ছাড়াও বিকল্প ব্যবস্থা আছে। এ সময় রোববার (৮ মার্চ) থেকে মোবাইল কোর্ট মাঠে নামবে বলেও উল্লেখ করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার। আজ রোববার (০৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ