spot_img

ধারণার চেয়েও গুরুতর রোনালদোর চোট

অবশ্যই পরুন

সৌদি ক্লাব আল-নাসরে খেলা পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো হ্যামস্ট্রিং ইনজুরির চিকিৎসার জন্য স্পেনে যাচ্ছেন। প্রাথমিকভাবে ধারণার চেয়ে চোটটি ‘আরও গুরুতর’ বলে জানা গেছে। খবর বিবিসির

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ২২ ম্যাচে ২১ গোল করেছেন। গত শনিবার আল-ফায়হার বিপক্ষে ৩–১ গোলের জয়ের ম্যাচে তিনি বদলি হয়ে মাঠ ছাড়েন। ম্যাচটিতে তিনি একটি পেনাল্টিও মিস করেছিলেন।

শনিবার নিয়ম এসসির বিপক্ষে ম্যাচের আগে আল-নাসরের কোচ হোর্হে জেসুস জানান, রোনালদো চিকিৎসার জন্য মাদ্রিদ যাবেন, যেখানে তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নেয়া হবে।

হোর্হে জেসুস বলেন, ‘শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। পরীক্ষার পর বোঝা গেছে, এটি আমাদের ধারণার চেয়ে বেশি গুরুতর। তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার। আশা করছি খুব শিগগিরই সে দলে ফিরে এসে আমাদের সাহায্য করবে।’

এই চোটের কারণে ২৯ মার্চ মেক্সিকো এবং ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৬৫ গোল করা রোনালদো জানিয়েছেন, ১০০০ গোল পূর্ণ না করা পর্যন্ত তিনি অবসর নেবেন না।

সর্বশেষ সংবাদ

ইরান আগ্রাসনে নেমে টমাহক মিসাইলের তীব্র সংকটে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে পরিচালিত 'অপারেশন এপিক ফিউরি'তে মার্কিন নৌবাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইলের তীব্র সংকটে পড়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ