spot_img

ইকরার আত্মহত্যা নিয়ে শবনম ফারিয়ার ইঙ্গিতপূর্ণ পোস্ট

অবশ্যই পরুন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় দেশের বিনোদন অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ইকরার মৃত্যুর পর থেকেই অভিনেতা জাহের আলভী ও তার সহকর্মী ইফফাত আরা তিথি-র সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অভিযোগ উঠেছে, আলভীর সঙ্গে তিথির কথিত বিবাহবহির্ভূত সম্পর্ককে ঘিরে সৃষ্ট দাম্পত্য কলহ থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত।

ঘটনাটি সামনে আসার পর শোবিজ অঙ্গনের একাংশ এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের কেউ কেউ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আর ইকরার মৃত্যু নিয়ে যখন দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা, ঠিক তখনই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। ইকরার আত্মহত্যার প্রেক্ষাপটে সমাজের এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক মাধ্যমে পোস্টে অভিনেত্রী লিখেছেন— কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয়। আর আত্মহত্যা না করে ডিভোর্স হলে বলেন— খারাপ মেয়ে, নষ্টা, বাচ্চার জন্যও বিয়ে টিকাতে পারলো না, ছাড় না দিলে বিয়ে টিকে না— এই যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে, ব্লা ব্লা।

শবনম ফারিয়া আরও বলেন, ডিভোর্সের পর আবার কখনো বিয়ে হলে বলেন— বা*ভা*তা*রি, কত নম্বর বিয়ে, এইটা কদিন টিকবে দেখব এত ঢং কইরেন না জামাই নিয়ে, এইটাও টিকবে না, ব্লা ব্লা।

সর্বশেষ সংবাদ

রিজওয়ানা-খলিলুর রহমানের গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

বিদায়ী অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে (বর্তমানে বিএনপি সরকারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ