spot_img

৪৮তম বিসিএস নিয়ে জরুরি নির্দেশনা

অবশ্যই পরুন

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের বিএমডিসির সনদ দাখিলের জন্য ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে https://forms.gle/bneGrkeCets3DLn97 googleform টি আবশ্যিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হলো।

আরও বলা হয়, মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে হার্ডকপি কমিশনে দাখিল করেছেন তাদেরকেও আবশ্যিকভাবে googleform টি পূরণ করতে হবে। ৩১ মার্চের পর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না।

গত ১৮ জুলাই ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় ১১ সেপ্টেম্বর। সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হামলায় শোক জানালেন এরদোয়ান

সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি সমবেদনা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ...

এই বিভাগের অন্যান্য সংবাদ