spot_img

৪৬ বছর পর এশিয়ান কাপে লাল-সবুজ

অবশ্যই পরুন

১৯৮০ সালে পুরুষদের এশিয়ান কাপে শেষবার অংশ নিয়েছিল বাংলাদেশ। নারী এশিয়ান কাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। সব মিলিয়ে ৪৬ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরে অংশ নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার (৩ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় দুপুর দুইটায় চীনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে কঠিন এই লড়াইয়ে কোচ পিটার বাটলার চমক দেখিয়ে একাদশ সাজিয়েছেন। দলের সেরা গোলরক্ষক রূপনা চাকমাকে শুরুর একাদশের বাইরে রাখা হয়েছে। পাশাপাশি অভিজ্ঞ ফরোয়ার্ড তহুরা খাতুনও নেই প্রথম একাদশে।

রূপনার পরিবর্তে গোলপোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ মিলি আক্তারকে। দলীয় সূত্র জানিয়েছে, উচ্চতার বিষয়টি বিবেচনায় নিয়েই তাকে খেলানো হচ্ছে।

নারী এশিয়ান কাপে চীন সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে তাদের অবস্থান ১৭তম। অন্যদিকে বাংলাদেশ রয়েছে ১১২তম স্থানে। সিনিয়র পর্যায়ে এই প্রথম চীনের বিপক্ষে খেলছেন ঋতুপর্ণা চাকমা ও আফঈদা খন্দকাররা।

পিটার বাটলার পাঁচ ডিফেন্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন। রক্ষণভাগে রয়েছেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, অধিনায়ক আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবিরন খাতুন। মিডফিল্ডে আছেন মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমেহ্লা মারমা। আক্রমণভাগে একমাত্র ফরোয়ার্ড হিসেবে রাখা হয়েছে শামসুন্নাহার সিনিয়রকে।

‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। দিনের প্রথম ম্যাচে উত্তর কোরিয়া ৩-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে।

বাংলাদেশ একাদশ: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, নবিরন খাতুন, মিলি আক্তার ও উমেহ্লা মারমা।

চীনের একাদশ: চেন চেন, ওয়াং লিনলিন, উ হাইয়ান, ঝ্যাং চেংজু, লু ইয়াটং, ওয়াং সুয়াং, ওয়াং আইফাং, লিউ জিং, ঝ্যাং রুই, উরিংগুমুলা ও জিন কুন।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ