spot_img

প্রতিশোধ নেয়া ইরানের ‘কর্তব্য, বৈধ অধিকার’: পেজেশকিয়ান

অবশ্যই পরুন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের হত্যার ঘটনায় প্রতিশোধ নেয়াকে দেশের ‘কর্তব্য ও বৈধ অধিকার’ বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সময়ে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা নিয়ে তেহরানকে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যেই ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেছে। খবর আল জাজিরা

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনি ও অন্যান্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার ঘটনার প্রতিশোধ নেয়া দেশের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’।
শোক প্রকাশ করে তিনি বলেন, ‘এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রতিশোধ নেয়াকে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার দায়িত্ব ও বৈধ অধিকার হিসেবে বিবেচনা করে। এই মহান দায়িত্ব পালনে দেশ তার সর্বশক্তি নিয়োজিত করবে।’

এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা একটি ভুল সিদ্ধান্ত ছিল এবং তা গুরুত্বপূর্ণ সময়ে দেশটিকে বিচ্ছিন্ন করেছে। তিনি তেহরানকে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের আগ্রাসন ছিল ভুল। এতে গুরুত্বপূর্ণ সময়ে ইরান বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপনাদের যুদ্ধ আপনাদের প্রতিবেশীদের সঙ্গে নয়।’

তিনি আরও বলেন, ‘বিচ্ছিন্নতা ও উত্তেজনার পরিধি আরও বাড়ার আগে বুদ্ধিবিবেচনায় ফিরুন, নিজের পরিবেশ-পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এবং প্রতিবেশীদের সঙ্গে যুক্তিসঙ্গত ও দায়িত্বশীল আচরণ করুন।’

অন্যদিকে হামলা পাল্টা-হামলার মধ্যে ওমান উপকূলে তেলবাহী জাহাজে হামলা হয়েছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, পালাউয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘স্কাইলাইট’ ওমানের মুসান্দাম উপকূল থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল (৯ কিলোমিটার) দূরে হামলার শিকার হয়েছে।

এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং ২০ জন নাবিককে জাহাজ থেকে সরিয়ে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনও তথ্য পাওয়া যায়নি। এর আগে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দু’টি ড্রোন দুকুম বন্দরে হামলা চালায়। ওই হামলায় এক বিদেশি কর্মী আহত হন।

সর্বশেষ সংবাদ

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু: ভারপ্রাপ্ত সিইসি

আসন্ন ঈদুল ফিতরের পর থেকে সারা বছরজুড়েই বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ