spot_img

উভয় পক্ষকে সংযমের আহ্বান জাতিসংঘের

অবশ্যই পরুন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, “আজ সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের পাল্টা হামলার নিন্দা জানাই। সশস্ত্র সংঘাতে সব সময় চূড়ান্ত মূল্য দিতে হয় বেসামরিক নাগরিকদের। বোমা ও ক্ষেপণাস্ত্র মতবিরোধ মেটানোর উপায় নয়; এগুলো শুধু মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্ভোগ ডেকে আনে।”

তিনি বলেন, বেসামরিক নাগরিকদের এই ভয়াবহ পরিণতি এড়াতে আমি সংযমের আহ্বান জানাই এবং সব পক্ষকে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তেজনা কমাতে ও আবার আলোচনার টেবিলে ফিরে যেতে অনুরোধ করি, যেখানে মাত্র কয়েক ঘণ্টা আগেও তারা সমাধান খোঁজার চেষ্টা করছিল।

তুর্ক বলেন, আমি আগেও সতর্ক করেছি যে, তা না করলে আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি হবে, যা অবশ্যম্ভাবীভাবে মধ্যপ্রাচ্যজুড়ে আরও অনেক বেসামরিক মৃত্য ও ধ্বংস ডেকে আনতে পারে—ইরানসহ পুরো অঞ্চলে যার মাত্রা হতে পারে কল্পনাতীত।”

সর্বশেষ সংবাদ

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, বললেন ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি মারা গেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ