spot_img

শত্রুরা চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরানি বাহিনী

অবশ্যই পরুন

শত্রুরা চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

ইতিমধ্যে ইরানের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামোতে হামলা চালিয়েছে ইরান।

এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে মিসাইল ছুড়েছে ইরান। এ হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। তারা বলেছে, ইরান তাদের দেশের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার জবাবে পাল্টা হামলা চালানো হবে।

এর আগে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। শনিবার সকালে ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গায় হামলার পর, ইরান পাল্টা হামলা শুরু করে। ওই সময় কয়েক দফায় মিসাইল ছোড়ে তারা। এখন নতুন করে আবারও মিসাইল ছুড়েছে তেহরান।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সেখানে সরাসরি ইরানি মিসাইল আঘাত হেনেছে কি না, সেটি স্পষ্ট নয়।

সর্বশেষ সংবাদ

প্রতিশোধ নেয়া ইরানের ‘কর্তব্য, বৈধ অধিকার’: পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের হত্যার ঘটনায় প্রতিশোধ নেয়াকে দেশের ‘কর্তব্য ও বৈধ...

এই বিভাগের অন্যান্য সংবাদ