spot_img

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সমাজকল্যাণ মন্ত্রী

অবশ্যই পরুন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী ১০ মার্চ বগুড়া সদরে ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে দিনাজপুরে শেখ ফরিদ গোরস্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা ইসস্কান্দার মজুমদার, নানী তৈয়বা মজুমদার ও বড় খালা সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকসহ অন্যান্য আত্মীয়দের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা-নানী, খালা ও অন্যান্য আত্মীয়দের কবর জিয়ারত শেষে বলেন, গণতন্ত্রের  জন্য যে মানুষটি আজীবন সংগ্রাম করে গেছো। যিনি কোনদিন কারো কাছে মাথা নত বা আপোষ করেন নাই। কোন ষড়যন্ত্রে পা দেন নাই। সেই প্রয়াত সা‌বেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা জিয়ার মা ও পরিবারের কবর জিয়ারত করা সৌভা‌গ্যের।

তিনি বলেন, আগামী ১০ মার্চ বগুড়া সদরে ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন প্রধানমন্ত্রী। তবে তার নানান ব্যস্ততা রয়েছে, যদি সুযোগ হয় কোনো না কোনো দিন দিনাজপুরেও আসবেন।

কবর জিয়ারত শেষে সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুর জেলা প্রশাসক মিলনায়তনে একটি মত বিনিময় সভায় যোগ দেন।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলা হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে: নরওয়ে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে হামলা চালিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ