spot_img

২০২৮ সালের মধ্যে ঢাকার খাল মুক্ত করে ওয়াকওয়ে প্রকল্প বাস্তবায়ন হবে

অবশ্যই পরুন

২০২৮ সালের মধ্যে ঢাকার খালগুলো উদ্ধার করে খালের দুই পাশে ওয়াকওয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মান্ডা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঢাকাকে জলাবদ্ধতা মুক্ত করতে চান। তার নির্দেশনা অনুযায়ী রাজধানীর সব খাল উদ্ধার করা হবে। নির্দেশনা অনুযায়ী নিজ নির্বাচনী এলাকার খাল পরিদর্শনে আসেনন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এই খালগুলো পরিদর্শন করবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দখলদারদের দখল ছেড়ে দেয়ার আহ্বান জানান তিনি।

আর যাদের বৈধ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: হাজি বাবাই

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। সম্প্রতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ