spot_img

সমাজে মাদক থাকবে না— প্রধানমন্ত্রীর এই অ্যাসাইনমেন্টে অভিযানে পুলিশ

অবশ্যই পরুন

‘সমাজে মাদক থাকবে না’– প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান। এমনটা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন নতুন আইজিপি। এ সময় তিনি জানান, যারা রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আলী হোসেন ফকির জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের ইউনিফর্ম সুন্দর করা হবে। সবার চাওয়া, পুলিশের ভিজিবল পোশাক থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ডিএমপির সোয়াট টিম ও প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ২ শতাধিক সদস্য অংশ নেয়। ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পের ভেতর কয়েকটি দলে বিভক্ত হয়ে চিরুনি অভিযান চালানো হয়। জব্দ করা হয় মাদক।

মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোয় ঈদের আগ পর্যন্ত অভিযান চলবে, এ কথা জানান নবনিযুক্ত আইজিপি।

সর্বশেষ সংবাদ

ওআইসির শীর্ষ নেতাদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির (অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ