spot_img

আপাতত বাড়ছে না এলপিজির দাম: বাণিজ্যমন্ত্রী

অবশ্যই পরুন

এলপিজির দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এলপিজির বর্তমান বাজারমূল্য ও সরবরাহ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজির আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলপিজির সরবরাহ স্বাভাবিক আছে, তবে চাহিদা বেড়ে যাওয়ায় রিটেলাররা সুযোগ নিচ্ছে।

ভোক্তা পর্যায়ে যাতে ভোগান্তি না হয় সে লক্ষ্যে অর্থপূর্ণ আলোচনা হয়েছে উল্লেখ করে, আমদানিকারক ও সরবরাহকারীরা যেসব সমস্যার কথা বলেছেন, সেসব সমস্যার সমাধান করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি এলপিজির দাম আগের জায়গায় আসবে বলেও প্রত্যাশা করে তিনি।

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেফতার

সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আবুল হাসেম ওরফে হাসুকে (৬৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ