spot_img

‘আজ কি রাত’ গানে নাচতেই কটাক্ষের শিকার শ্রাবন্তী

অবশ্যই পরুন

তারকাদের স্টেজে পারফরম্যান্স করতে গিয়ে মাঝেমধ্যেই গান বা নাচ করে দেখাতে হয়। কিন্তু দর্শকদের মনোরঞ্জন করতে গিয়ে বেশিরভাগ সময় কটাক্ষের সম্মুখীন হতে হয় অভিনেতা-অভিনেত্রীদের।

কিছুদিন আগেই ‘দেবদাস’ সিনেমার একটি গানের তালে তালে নাচ করতে গিয়ে তুমুল কটাক্ষের শিকার হতে হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এবার কটাক্ষের শিকার হলেন আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হিন্দি ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানের তালে তালে নাচ করতে দেখা যায় শ্রাবন্তীকে। এই গানে নাচ করে তামান্না ভাটিয়া যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সেকথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার সেই গানের তালে তালে নাচ করতেই সামাজিকমাধ্যমে তুমুল কটাক্ষের শিকার হলেন শ্রাবন্তী।

সামাজিকমাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি কালো রঙের গাউন পরে নাচ করছেন অভিনেত্রী।

শ্রাবন্তীর পেছনে রয়েছেন এক ঝাঁক ব্যাকআপ ডান্সার। তামান্না ভাটিয়ার আদলে এই গানের নাচ করতে চাইলেও শ্রাবন্তীর অতিরিক্ত ওজন যেন সে ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই একের পর এক কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘অজয় দেবগনকে দেখে ইন্সপায়ার হয়েছেন?’ অন্য একজন লিখেছেন, ‘আটার বস্তা, খালি হাতটাই নড়ছে।

’ কেউ আবার লিখেছেন, ‘কি করার চেষ্টা করছে?’ অন্য একজন আবার লিখেছেন, ‘বয়সের কথাটা মাথায় রাখা উচিত ছিল।’

কেউ কেউ বাংলা নায়িকাদের ওজন কমানো নিয়ে পরামর্শ দিয়েছেন। কেউ আবার বলেছেন, সুন্দরী হলেও আগের মত শ্রাবন্তী আর রোগা নেই, তাই ভালো লাগছে না। সব মিলিয়ে উপহাস এবং কটাক্ষে ভরে গিয়েছে শ্রাবন্তীর ভাইরাল হওয়া এই নাচের কমেন্ট বক্স।

সর্বশেষ সংবাদ

প্রতিশ্রুতি রাখলো বিএনপি সরকার, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার...

এই বিভাগের অন্যান্য সংবাদ