spot_img

যেখানে চাঁদাবাজি, সেখানেই ব্যবস্থা: নৌমন্ত্রী

অবশ্যই পরুন

চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। সড়ক-মহাসড়কে যেখানে চাঁদাবাজি হবে, সেখানে সরকার ব্যবস্থা নেবে– এমনটা জানিয়েছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদযাত্রা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

নৌমন্ত্রী বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেয়া বন্ধে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। নৌপথে যাত্রা নিরাপদ করতে ঈদের আগে এবং পরে মোট ১০ দিন বাল্কহেড ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত থাকবে এবং অবৈধ পার্কিং করা যাবে না।

চাঁদাবাজি আর চাঁদা এক নয় এমন মন্তব্য করে শেখ রবিউল বলেন, মালিক শ্রমিকরা তাদের কল্যাণে চাঁদা নিয়ে জনসেবায় ব্যবহার করতে পারে, যা অবৈধ নয়।

সর্বশেষ সংবাদ

ঢাকা-দিল্লি সম্পর্ক ‘ধীরে কিন্তু নিশ্চিতভাবে’ এগোচ্ছে: খলিলুর রহমান

ঢাকা-দিল্লির সম্পর্ক নতুনভাবে শুরু হচ্ছে না; বরং দীর্ঘদিনের পারস্পরিক ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক ঘনিষ্ঠতার ভিত্তিতে তা 'ধীরে কিন্তু নিশ্চিতভাবে'...

এই বিভাগের অন্যান্য সংবাদ