spot_img

অবরুদ্ধ গাজায় চলছে রক্তপাত, তেল আবিব সফরে নরেন্দ্র মোদি

অবশ্যই পরুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলে পৌঁছেছেন। এটি তার দ্বিতীয় সফর। দুই দিনের এ সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এবং দেশটির পার্লামেন্ট ন্যাসেটে ভাষণ দেয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক এখন অসাধারণ জোটে রূপ নিয়েছে এবং সফর চলাকালে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হবে। গত বছর ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ভারত সফরের সময় দুই দেশ বাণিজ্য সম্প্রসারণে একটি বিনিয়োগ চুক্তি সই করে। সরকারি হিসাবে, ২০২৪ সালে ভারত-ইসরায়েল দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় চার বিলিয়ন ডলার। পারস্পরিক বিনিয়োগের পরিমাণ আনুমানিক ৮০০ মিলিয়ন ডলার।

মোদির এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৭৩ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭১ হাজার ৭৫৬ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে।

লোদ শহরের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী মোদিকে বহনকারী বিমান অবতরণ করে।

সাংবাদিকদের সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে নিহত ১২৯ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর মধ্যে দুই-তৃতীয়াংশের মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ড্রোন হামলায় নিহত ৩৯ জন সাংবাদিকের মধ্যে ২৮ জন গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হন। সাংবাদিকদের লক্ষ্য করে হামলার ৪৭টি ঘটনার ক্ষেত্রে স্বচ্ছ তদন্তের অভাব এবং দায়মুক্তির সংস্কৃতি পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গাজায় সহিংসতা ও প্রাণহানি অব্যাহত থাকলেও, এই প্রেক্ষাপটে ভারত-ইসরায়েল কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বার্তা নিয়ে মোদির তেল আবিব সফর আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ

পিলখানার ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় শহিদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ