spot_img

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্টের সূচি চূড়ান্ত

অবশ্যই পরুন

ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। অফ সিজনে নির্ধারিত এই সিরিজের জন্য দুটি ভেন্যু বেছে নিয়েছে স্বাগতিকরা—একটি নতুন এবং অন্যটি দীর্ঘদিন প্রায় অব্যবহৃত। আগামী আগস্টে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজের তারিখ এখন আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই-ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে ১৩–১৭ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়াম-এ। এর মাধ্যমে ২০০৪ সালের পর আবারও ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। দ্বিতীয় টেস্ট ২২–২৬ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা-তে, যেখানে প্রথমবারের মতো আয়োজন করা হবে টেস্ট ম্যাচ।

দুই দলের মধ্যে সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০১৭ সালে। আর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের শেষ টেস্ট সফর ছিল ২০০৩ সালে। ২০২০ সালে বাংলাদেশে এই সিরিজ হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কারণে তা স্থগিত হয়।

ডারউইনে এর আগে মাত্র দুটি টেস্ট হয়েছে—২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে এবং ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজেও ডারউইন ও ম্যাকায় ভেন্যু ছিল।

ম্যাকায়ের টেস্টটি আগামী মৌসুমে কুইন্সল্যান্ডে একমাত্র টেস্ট হবে।

উল্লেখ্য, টেস্ট সিরিজের আগে চলতি বছরের জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের।

সর্বশেষ সংবাদ

ঢাকা-দিল্লি সম্পর্ক ‘ধীরে কিন্তু নিশ্চিতভাবে’ এগোচ্ছে: খলিলুর রহমান

ঢাকা-দিল্লির সম্পর্ক নতুনভাবে শুরু হচ্ছে না; বরং দীর্ঘদিনের পারস্পরিক ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক ঘনিষ্ঠতার ভিত্তিতে তা 'ধীরে কিন্তু নিশ্চিতভাবে'...

এই বিভাগের অন্যান্য সংবাদ