spot_img

ব্রুকের রেকর্ডগড়া সেঞ্চুরিতে উড়ে গেল পাকিস্তান

অবশ্যই পরুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডের সামনে ১৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যই রেখেছিল পাকিস্তান। বাকি ইংলিশ ব্যাটাররা পাকিস্তানকে আশা দেখালেও হ্যারি ব্রুকের কাছে আত্মসমর্পণ করতে হলো পাকিস্তানি বোলারদের। সেঞ্চুরি করে একাই পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে ফেললেন তিনি।

ব্রুকের বীরত্বেই ২ উইকেটের জয় পেয়েছে ইংলিশরা। তাতে সেমিফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গেল পাকিস্তানের। আর প্রথম দল হিসেবে সেমিফাইনালে গেল ইংল্যান্ড।

১৬৫ রান তাড়া করতে নেমে এক পাশে একের পর এক উইকেট পড়তে থাকে। তবে অধিনায়ক ব্রুক ছিলেন চোয়ালবদ্ধ। একপাশ আগলে তো রেখেছেনই, রানও তুলেছেন ঝোড়োগতিতে।

শেষ পর্যন্ত জয় থেকে ১০ রান দূরে থাকতে ফেরেন সেঞ্চুরিয়ান ব্রুক। ৫১ বলে ১০০ রান করে আউট হন তিনি। ১০টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি। শেষদিকে কয়েকটি উইকেট তুলে নিলেও সেটি ইংল্যান্ডকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। ২৩ বলে ২৮ রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক উইল জ্যাকস।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহানের হাফ সেঞ্চুরিতে ভর করে ১৬৪ রান করে পাকিস্তান। দলের হয়ে ৪৫ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন ফারহান। ৭টি চার ও ২ ছক্কায় এই ইনিংস খেলেন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করে করেন বাবর আজম ও ফখর জামান।

সর্বশেষ সংবাদ

দ্বিতীয়ার্ধের লড়াইয়ের পরও ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ক্লিশশিট রাখলেও প্রথমার্ধের ৩-০ গোলের ধাক্কা সামলাতে পারেনি লাল-সবুজের...

এই বিভাগের অন্যান্য সংবাদ