spot_img

ট্রাম্পকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বললেন, ‘নো থ্যাংকস’

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল পাঠানোর প্রস্তাব দিয়েছেন। তবে ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত এই দ্বীপের প্রধানমন্ত্রী ইন্স-ফ্রেদেরিক নিলসেন তা প্রত্যাখ্যান করে বলেছেন, ‘নো থ্যাংকস।’

প্রধানমন্ত্রী জানান, গ্রিনল্যান্ডের নিজস্ব সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে। সেখানে নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা পান। তাই বাইরের ভাসমান হাসপাতালের প্রয়োজন নেই বলেই তারা মনে করেন।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, তিনি গ্রিনল্যান্ডে একটি মার্কিন হাসপাতাল জাহাজ পাঠাতে কাজ করছেন। এ বিষয়ে তিনি লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর ও গ্রিনল্যান্ডবিষয়ক বিশেষ দূত জেফ ল্যান্ড্রির সঙ্গে আলোচনা করছেন বলেও জানান।

প্রধানমন্ত্রী নিলসেন বলেন, তারা যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে সংলাপ ও সহযোগিতায় আগ্রহী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ উত্তেজক মন্তব্য করার বদলে সরাসরি আলোচনার আহ্বান জানান তিনি।

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার আগ্রহ ট্রাম্প আগেও প্রকাশ করেছেন। তবে ডেনমার্ক ও ইউরোপের দেশগুলোর আপত্তির মুখে সে পরিকল্পনা এগোয়নি। সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলেও পরে আলোচনা শুরু হয়।

এর মধ্যেই ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ড জানিয়েছে, রাজধানী নুকের কাছে গ্রিনল্যান্ডের জলসীমা থেকে এক মার্কিন ডুবোজাহাজের অসুস্থ নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে ট্রাম্পের হাসপাতাল জাহাজ প্রস্তাবের কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন প্ল্যাটফর্ম: একসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নতুন এক কৌশলগত নিরাপত্তা প্ল্যাটফর্ম গঠনের ইঙ্গিত দিয়েছে তুরস্ক, সৌদি আরব, মিসর এবং পাকিস্তান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ