spot_img

ইউনেসকো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

অবশ্যই পরুন

ফ্রান্সের প্যারিস-এ ইউনেসকো সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ আয়োজনে ভাষার বৈচিত্র্য ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক খালেদ এল এনানি মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে নতুন বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষাজীবনই তরুণদের জন্য মাতৃভাষা ও বহুভাষাবাদ চর্চার সবচেয়ে উপযুক্ত সময়। বাংলাদেশসহ সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে পরামর্শক্রমে কার্যকর কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি। নিজের মাতৃভাষা আরবিতে বক্তব্য দিয়ে বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক অবদানের প্রশংসা করেন।

এবারের আয়োজনে প্রথমবারের মতো ইউনেসকোর সাধারণ পরিষদের সভাপতি, নির্বাহী পর্ষদের চেয়ারম্যান এবং মহাপরিচালক একসঙ্গে উপস্থিত ছিলেন। ইউনেস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাধারণ পরিষদের সভাপতি খন্দকার এম তালহা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইউনেসকোর কার্যক্রম বিশ্ববাসীর কাছে তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া জরুরি। নির্বাহী পর্ষদের সভাপতি ও কাতারের রাষ্ট্রদূত নাসের হিনজাবও মাতৃভাষা সংরক্ষণে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

‘শান্তি ও টেকসই উন্নয়নে ভাষার ভূমিকা’ শীর্ষক আলোচনায় বিভিন্ন দেশের মন্ত্রী ও ভাষা প্রতিনিধিরা অংশ নেন। দক্ষিণ আমেরিকার ইনকা সম্প্রদায়ের কেচুয়া ভাষার প্রতিনিধিদের উপস্থিতি এবং স্পেনের ভাষা গবেষক অধ্যাপক ড্যামিয়েন ব্লাসির মূল প্রবন্ধ উপস্থাপনায় বিশ্ব ভাষার বৈচিত্র্য ফুটে ওঠে। বক্তারা নিজ নিজ মাতৃভাষায় বক্তব্যের অংশ তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জমকালো সাংস্কৃতিক পরিবেশনায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেন। বাংলাদেশের লোকসংগীত পরিবেশনা উপস্থিত কূটনীতিক ও দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি এ আয়োজনে অংশ নিয়ে বিশ্বমঞ্চে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশের নেতৃত্বে গর্ব প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার (২১ ফেব্রুয়ারি) এ সাক্ষাৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ