spot_img

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়ার

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়া ওমানের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের এবারের মিশন শেষ করল। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান করে ওমান। জবাবে ৯ উইকেট ও ৬২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

১০৫ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি অস্ট্রেলিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকে দুই অজি ওপেনার। দুজনের ঝোড়ো ব্যাটিংয়েই জয়ের দ্বারপ্রান্তে চলেই গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে জয় নিয়ে ফিরতে পারেননি ট্রাভিস হেড। ৯৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৩২ রানে থামেন তিনি।

এরপর জশ ইংলিশকে নিয়ে জয় নিশ্চিত করেন দলনেতা ও ওপেনার মিচেল মার্শ। ফিফটি পূরণের পর ৩৩ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন মিচেল মার্শ। আর ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন ইংলিশ।

এর আগে ব্যাট করতে নামে ওমান। অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ওমানের ব্যাটাররা। শুরু থেকেই হারাতে থাকে একের পর এক উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওয়াসিম আলি। ১৬ রানের ইনিংসটি খেলেন হাম্মাদ মির্জা। এছাড়া জতীন্দর সিং ১৭ ও কারান সোনাভালে ১২ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার অ্যাডাম জাম্পা। মাত্র ২১ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন জাভিয়ার ব্রার্টলেট ও গ্লেন ম্যাক্সওয়েল। আর একটি করে উইকেট পেয়েছেন দুজন বোলার।

সর্বশেষ সংবাদ

ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ: টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক

জাপানের টোকিওতে শুরু হওয়া দুই দিনব্যাপী (১৪-১৫ মার্চ) ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে টোকিও...

এই বিভাগের অন্যান্য সংবাদ