spot_img

সড়কে শৃঙ্খলা ফেরাতে ১৮০ দিনের পরিকল্পনা সরকারের: সেতুমন্ত্রী

অবশ্যই পরুন

১৮০ দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোই সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন রেল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, গতবারের প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমেই এবার ঈদে মানুষের যাত্রায় স্বস্তি ফেরানো হবে। পাশাপাশি আরও কিছু করা যায় কী না সে বিষয়েও কাজ করা হচ্ছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

রেল, সড়ক ও সেতু মন্ত্রী বলেন, মেট্রোরেলের কাজ শুরু হয়েছে, তা দ্রুতগতিতে চলবে। বিআরটি প্রকল্প রাষ্ট্রের জন্য নয়, ব্যক্তির জন্য হয়েছিলো। ১২ -১৪ লেনের জন্য এই প্রকল্প গুলো করা হয়। কিন্তু এখানে সেসব মানা হয়নি। মন্ত্রণালয়ের এই প্রকল্প চালানোর কোনও আগ্রহ নেই। তবে এটা বন্ধ করলেও নিয়ম মেনেই করা হবে।

তিনি আরও বলেন, অটোরিকশা বন্ধে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দুই সিটি করপোরেশনকে কাজে লাগিয়ে যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত ও অটোরিকশার দৌরাত্ব বন্ধ করা হবে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

অন্তঃসত্ত্বা নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে সহায়তাকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে গিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ