spot_img

সামাজিক মাধ্যমে আসক্তির মামলায় সাক্ষ্য দিলেন জাকারবার্গ

অবশ্যই পরুন

সামাজিক মাধ্যমের আসক্তি মামলায় সাক্ষ্য দিয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে সাক্ষ্য দেন তিনি। শিশুদের ওপর সামাজিক মাধ্যমের আসক্তি নিয়ে একটি মামলায় তার সংস্থার হয়ে সাক্ষ্য দিলেন জাকারবার্গ।

ক্যালিফোর্নিয়ার এক নারী আদালতে অভিযোগ করেন, তিনি যখন শিশু ছিলেন, তখন মেটার ইনস্টাগ্রাম এবং গুগলের ইউটিউব তার শিশু-মনে প্রভাব ফেলেছিল। তিনি জানান, এর ফলে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি অবসাদের শিকার হন। আত্মহত্যার কথাও তিনি ভেবেছিলেন।

ওই নারী দাবি করেন, সংস্থাগুলি জানে শিশুর মনে সমাজমাধ্যমে কতটা প্রভাব ফেলে। তা সত্ত্বেও তারা শিশুদের আসক্ত করার চেষ্টা করছে।

মেটা এবং গুগল এই অভিযোগ অস্বীকার করেছে।

প্রসঙ্গত, শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার আইন করে বন্ধ করেছে অস্ট্রেলিয়া। একইরকম আইন আনতে চলছে ফ্রান্স। স্পেন এবং জার্মানিতেও সরকারি মহলে এমন আলোচনা শুরু হয়েছে।

সূত্র: এপি

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে: চিফ প্রসিকিউটর

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ