spot_img

লাল পাসপোর্ট ফেরত দিলেন ড. ইউনূস

অবশ্যই পরুন

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। ক্ষমতায় থাকা অবস্থায়ই তিনি প্রায় এক সপ্তাহ আগে পাসপোর্টটি জমা দেন।

শুধু প্রধান উপদেষ্টাই নন, উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার অনেকেই ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন। তবে এখনও কয়েকজন উপদেষ্টা লাল পাসপোর্ট জমা দেননি।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা এবং সমমর্যাদার প্রায় ২০ জন ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। প্রধান উপদেষ্টা সপ্তাহখানেক আগে পাসপোর্ট জমা দেন। অন্যরাও নির্বাচনের আগে নিজেদের পাসপোর্ট ছেড়ে দিয়েছেন।

সরকারের এক কর্মকর্তা জানান, বিদায়ী সরকারের অধিকাংশ উপদেষ্টা লাল পাসপোর্ট ফেরত দিয়েছেন। যারা এখনো জমা দেননি, তাদের তাৎক্ষণিকভাবে জমা দিতে হচ্ছে না; তবে নির্দিষ্ট সময় পর তাদেরও পাসপোর্ট হস্তান্তর করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ছাড়াও যারা লাল পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন—অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ ছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব (বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন) লাল পাসপোর্ট জমা দিয়েছেন। সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব হস্তান্তরের পরপরই তাদের কূটনৈতিক পাসপোর্ট ছেড়ে দেন।

সর্বশেষ সংবাদ

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্থাপিত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ