spot_img

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার ৮-এ কোন গ্রুপে কারা, কবে কার খেলা

অবশ্যই পরুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা নিশ্চিত করেছে সাতটি দল। শেষ একটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। গাণিতিকভাবে খুব ক্ষীণ হলেও এখনও আশা বাঁচিয়ে রেখেছে নেদারল্যান্ডস।

প্রথম পর্বের ‘এ’ গ্রুপ থেকে টানা তিন ম্যাচ জিতে সবার আগে সুপার এইটে জায়গা করে নেয় ভারত। ‘বি’ গ্রুপ থেকে পরের পর্বে উঠেছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ক্যান্ডিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে জিম্বাবুয়ে, তাতে এই গ্রুপ থেকে বাদ পড়ে যায় ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে উঠেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর ‘ডি’ গ্রুপ থেকে প্রথম পর্বের বাধা পেরিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এখনো একটি জায়গা ফাঁকা। নামিবিয়ার বিপক্ষে বাঁচা মরার ম্যাচ খেলবে পাকিস্তান। এই ম্যাচে জিতলে সুপার এইটে উঠবে তারা, হারলে বিদায় নিশ্চিত হবে এবং যুক্তরাষ্ট্র জায়গা করে নেবে পরের পর্বে। তবে নেদারল্যান্ডসেরও গাণিতিক সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রকে রান রেটে পেছনে ফেলতে হলে ভারতের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, জয় হতে হবে বড় ব্যবধানে।

যে দলই শেষ পর্যন্ত সুপার এইটে উঠুক পাকিস্তান, যুক্তরাষ্ট্র কিংবা নেদারল্যান্ডস তাদের খেলতে হবে সুপার এইটের দ্বিতীয় গ্রুপে। আইসিসি আগেই সুপার এইটের গ্রুপিং নির্ধারণ করে রেখেছিল। প্রথম পর্বে গ্রুপে অবস্থান যাই হোক না কেন, কোন দল কোন গ্রুপে খেলবে তা ছিল পূর্বনির্ধারিত। বাছাই দল বাদ পড়লে তাদের জায়গা নেবে সেই গ্রুপ থেকে সুপার এইটে ওঠা অবাছাই দল।

সে অনুযায়ী অস্ট্রেলিয়ার (বি১) জায়গা নিয়েছে জিম্বাবুয়ে। আর বাছাই দল পাকিস্তান বাদ পড়লে এ২ হিসেবে যুক্তরাষ্ট্র খেলবে। কোয়ালিফাইয়ের ভিত্তিতে এক নম্বর গ্রুপে নির্ধারিত ছিল ভারত (এ১), অস্ট্রেলিয়া (বি১), ওয়েস্ট ইন্ডিজ (সি১) ও দক্ষিণ আফ্রিকা (ডি১)। দুই নম্বর গ্রুপে রাখা হয়েছিল পাকিস্তান (এ২), শ্রীলঙ্কা (বি২), ইংল্যান্ড (সি২) ও নিউজিল্যান্ড (ডি২)।

সুপার এইটে প্রতিটি গ্রুপের দল একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ফাইনালের টিকিটের লড়াইয়ে এক নম্বর গ্রুপের শীর্ষ দল মুখোমুখি হবে দুই নম্বর গ্রুপের রানার্সআপের, আর দুই নম্বর গ্রুপের শীর্ষ দল খেলবে এক নম্বর গ্রুপের রানার্সআপের সঙ্গে।

গ্রুপ ১- ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ ২- পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড।

সুপার এইট সূচি

২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস; সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো

২২ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, বেলা সাড়ে ৩টা, পাল্লেকেলে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, সন্ধ্যা সাড়ে ৭টা, আহমেদাবাদ

২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে, সন্ধ্যা সাড়ে ৭টা, ওয়াংখেড়ে

২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস, সন্ধ্যা সাড়ে ৭টা, পাল্লেকেলে

২৫ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড, সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো

২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, বিকেল সাড়ে ৩টা, আহমেদাবাদ

ভারত বনাম জিম্বাবুয়ে, সন্ধ্যা সাড়ে ৭টা, চেন্নাই

২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো

২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস, সন্ধ্যা সাড়ে ৭টা, পাল্লেকেলে

১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে, বিকেল সাড়ে ৩টা, দিল্লি

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, সন্ধ্যা সাড়ে ৭টা, কলকাতা।

সর্বশেষ সংবাদ

গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে যা বলছে রাশিয়া

চীন কিংবা রাশিয়া কেউই গোপনে পারমাণবিক পরীক্ষা চালায়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের...

এই বিভাগের অন্যান্য সংবাদ