spot_img

‘আগের দিন টিকটক, পরের দিন পরীক্ষা দিয়ে পাসের দিন শেষ’—পোস্ট ভাইরাল

অবশ্যই পরুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ নতুন সরকারের শপথের দিনেই শিক্ষার্থীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে লেখেন, ‘আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস, এই দিন শেষ। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই, পড়তে বসো।’

পোস্টে তিনি সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের ছবি যুক্ত করে অতীতের পাসের হার প্রসঙ্গও টেনে আনেন।

মুহূর্তেই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তদের নানা মন্তব্যে সরগরম হয়ে ওঠে ফেসবুক।

তিনি মনে করেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় পাস করা ভবিষ্যতে আরো কঠিন হয়ে যাবে। এখন টিকটক করে পড়াশোনার দিন শেষ। দেশের নতুন সরকার শপথের দিন কেন এমন প্রসঙ্গ সামনে আনলেন এই অভিনেতা?

ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।’

সর্বশেষ সংবাদ

আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

বরিশাল, রংপুরসহ আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১৪ মার্চ) এক প্রজ্ঞাপনে এমনটা...

এই বিভাগের অন্যান্য সংবাদ