spot_img

গণভোটের ফল স্থগিতের রিট মোকাবিলায় লড়বেন আইনজীবী শিশির মনির

অবশ্যই পরুন

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফল স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী শিশির মনির জানান, ‘গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলাটি আমরা আদালতে ইনশাআল্লাহ মোকাবিলা করব।’

এর আগে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেন। আবেদনে গত ১২ ফেব্রুয়ারির গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের দাবি জানানো হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে।

আবেদনকারী পক্ষের আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশজুড়ে অনুষ্ঠিত এই ভোটে মোট ভোট প্রদানের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হ্যাঁ’ পক্ষে রায় দিয়েছেন এবং ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ভোটার ‘না’ পক্ষে ভোট দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

১১৪ রানে অলআউট বাংলাদেশ, সমতায় ফিরল পাকিস্তান

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ বৃষ্টি বিরতির পরে পাকিস্তানের দেওয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ