spot_img

ইরানের সঙ্গে সম্পর্কিত ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল ভারত

অবশ্যই পরুন

আরব সাগরে ইরানের সঙ্গে সম্পৃক্ত তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে ভারতীয় কোস্টগার্ড। গত ১৫ ফেব্রুয়ারি আরব সাগরের ভারতীয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে ‘স্টেলার রুবি’, ‘অ্যাসফল্ট স্টার’ এবং ‘আল জাফজিয়া’ নামে এই তিনটি জাহাজ আটক করা হয়।

আটক এলাকাটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে অবস্থিত।

ভারতীয় কোস্টগার্ড বাহিনী তাদের নিয়মিত টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে।

উল্লেখ্য, জব্দকৃত এই তিনটি জাহাজই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে এবং নজরদারি এড়াতে এগুলো প্রায়ই নিজেদের নাম পরিবর্তন করে চলাচল করত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ভারতের কোস্টগার্ড প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করে একটি পোস্ট দিলেও পরে রহস্যজনকভাবে সেটি মুছে ফেলে।

এই ঘটনার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি জানিয়েছে, জাহাজ তিনটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী, ‘স্টেলার রুবি’ ও ‘আল জাফজিয়া’র মালিকানা ইরানের এবং ‘অ্যাসফল্ট স্টার’ জাহাজটির মালিক চীন।

ধারণা করা হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চোরাই পথে ইরানি তেল নিয়ে জাহাজগুলো চীনের দিকে যাচ্ছিল। বর্তমানে জাহাজ তিনটি মুম্বাই বন্দরে রাখা হয়েছে এবং ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অধিকতর তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘ইরানকে উৎখাত করতে পারবে না যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবেন না বলে জানিয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি। একই সময়ে জেনেভায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ