spot_img

নতুন সরকারের শপথে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার

অবশ্যই পরুন

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বেশ কিছু দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ভারতে ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক এ আই সামিট অনুষ্ঠিত হচ্ছে, যেখেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধান আছেন।

বাংলাদেশের নতুন সরকারের শপথ নেবার সম্ভাব্য দিন ১৭ ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফ্রান্সের প্রসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত আছে। এজন্য এটি নিশ্চিত যে, নরেন্দ্র মোদি ঢাকা আসছেন না।

এর পরিবর্তে ভারত লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠাচ্ছে বলে দিল্লির কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

ইরান আগ্রাসনে নেমে টমাহক মিসাইলের তীব্র সংকটে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে পরিচালিত 'অপারেশন এপিক ফিউরি'তে মার্কিন নৌবাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইলের তীব্র সংকটে পড়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ