spot_img

নানা গুঞ্জন চলছে, আমি কোনো প্রস্তাব পাইনি: তামিম ইকবাল

অবশ্যই পরুন

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সারাদেশ জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দলটির সম্ভাব্য মন্ত্রিসভায় কারা কারা থাকছেন।

এর মধ্যেই গুঞ্জন উঠে, টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন তামিম ইকবাল। তবে নিজেকে নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জনকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তামিম ইকবাল। সেখানে দেশসেরা এই ওপেনার জানান, মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন চলছে, তা সঠিক নয়।

তামিম লিখেন, ‘আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

এবারের নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের সুযোগ পেয়েছে বিএনপি। তবে দলের চেয়ারম্যান তারেক রহমান একটি ‘জাতীয় সরকার’ আদলে সর্বজনীন মন্ত্রিসভা গঠনের কথা ভাবছেন বলে শোনা যাচ্ছে।

তামিমের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।  বর্তমানে মন্ত্রিসভার পরিধি ও সদস্যদের বিষয়ে নিবিড়ভাবে পর্যালোচনা করছেন তারেক রহমান, যেখানে প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণ নেতৃত্ব অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ সংবাদ

রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি

আসন্ন রমজান মাস উপলক্ষে সারা দেশে ট্রাক করে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত মঙ্গলবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ