spot_img

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: তারেক রহমান

অবশ্যই পরুন

দেশের সকল জনগণকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করায় তিনি বলেছেন, ‘এ বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের, গণতন্ত্রকামী জনগণের; আজ থেকে আমরা সবাই স্বাধীন।’

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেছেন, আমাদের পথ-মত ভিন্ন থাকতে পারে, তবে দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।

বিএনপি চেয়ারম্যান বলেছেন, জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাই। জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেছেন, আমাদের পথ-মত ভিন্ন থাকতে পারে, তবে দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা থেকে দেওয়া এক ভাষণে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন বাহিনী ‘দারুণভাবে’ এগিয়ে যাচ্ছে। ট্রাম্প...

এই বিভাগের অন্যান্য সংবাদ