spot_img

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১০

অবশ্যই পরুন

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি হাইস্কুল ও আবাসিক ভবনে বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

এরমধ্যে হাইস্কুল ভবন থেকেই উদ্ধার করা হয়েছে সাতজনের মরদেহ। বাকি দু’জনকে পাশের একটি ভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও একজনের।

ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে অনেকেই শিশু।বন্দুক হামলার ঘটনায় আহত হয়েছেন ২৫ জনেরও বেশি। প্রাণ গেছে অস্ত্রধারীরও বলে নিশ্চিত করেছে কানাডা পুলিশ।

তবে, এখনও হামলার কারণ নিশ্চিত নয়। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে হামলার ঘটনাটি ঘটে। হামলার সময় স্কুলটিতে শতাধিক শিক্ষার্থী ও কর্মী অবস্থান করছিলেন।

সর্বশেষ সংবাদ

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। সেইসঙ্গে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ