spot_img

কংগ্রেসের প্রশ্নের উত্তর দেননি এপস্টেইনের সাবেক প্রেমিকা গিসলেইন

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রশ্নের জবাব দেননি যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সাবেক প্রেমিকা গিসলেইন ম্যাক্সওয়েল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির করা হয় তাকে। এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি তিনি। এ সময় মার্কিন সংবিধান অনুযায়ী, নিজের দোষ স্বীকারে বাধ্য না হওয়ার যে অধিকার রয়েছে, তা প্রয়োগ করেছেন ম্যাক্সওয়েল।

বর্তমানে যৌনসংক্রান্ত মানব পাচারে যুক্ত থাকার দায়ে গিসলেইন ম্যাক্সওয়েল ২০ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন।

সম্প্রতি, এপস্টেইন সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠার নথি প্রকাশের পর নানা কেলেঙ্কারির তথ্য সামনে আসে। অভিযোগ রয়েছে, জেফরি এপস্টেইনের এই কুকীর্তির সহযোগী ছিলেন ম্যাক্সওয়েল।

সর্বশেষ সংবাদ

দায়িত্ব হস্তান্তরের পর কী করবেন প্রধান উপদেষ্টা

আর একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।  আর এ নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর...

এই বিভাগের অন্যান্য সংবাদ