spot_img

২৯৯ আসনে ব‍্যালট পেপার পৌঁছে গেছে: ইসি সচিব

অবশ্যই পরুন

আর মাত্র একদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৯৯ আসনে ব‍্যালট পেপার চলে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ভোটগ্রহণের প্রস্তুতি হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠন করার সুযোগ হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃতদের কর্তন করা—এই বড় কাজ করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চ‍্যালেঞ্জ ছিল। তবে ধাপে ধাপে ভোটগ্রহণের সময়ে আমরা পৌঁছে গেছি।

ইসি সচিব বলেন, আমরা সত‍্যকে ধারণ ও লালন করার অনুরোধ করছি। অপতথ‍্য, অপপ্রচার থেকে দূরে থাকতে হবে।

ইসি সচিব বলেন, সেল ফোন নিয়ে নীতিমালা জারি করা হয়েছিল, তবে তা প্রত‍্যাহার করা হবে। সংশোধিত আইন যেখানে প্রয়োজন যোজন বিয়োজন করা হচ্ছে। যে যার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি, এটাই সাফল্য।

তিনি বলেন, ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ, তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করা হবে না।

সর্বশেষ সংবাদ

২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দল, পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিল ‘অপটা’

২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরুর আর মাত্র ৭০ দিন বাকি। ইতিহাসের প্রথম আসর হিসেবে এই বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল।...

এই বিভাগের অন্যান্য সংবাদ