spot_img

‘এপস্টেইন মারা যাননি, তিনি বেঁচে আছেন’—চাঞ্চল্যকর দাবি!

অবশ্যই পরুন

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন মারা যাননি—এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের সাবেক প্রেমিকা লেডি ভিক্টোরিয়া হার্ভে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস গত শনিবার (৭ ফেব্রুয়ারি) এ দাবি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, এলবিসি রেডিওর উপস্থাপক টম সোয়ারব্রিকের সঙ্গে এক সাক্ষাৎকারে লেডি ভিক্টোরিয়া বলেন, তার বিশ্বাস এপস্টেইন এখনো জীবিত এবং সুস্থ আছেন। তিনি দাবি করেন, এপস্টেইনকে একটি ‘ট্রিপ ভ্যান’-এ করে কারাগার থেকে গোপনে স্থানান্তর করা হয়েছিল। তার ভাষায়, “আমি কখনোই বিশ্বাস করিনি যে এপস্টেইন মারা গেছেন বা তিনি আত্মহত্যা করেছেন। আমার ধারণা, তিনি ইসরায়েলে পালিয়ে গেছেন।”

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে জেফরি এপস্টেইনকে তার সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। সে সময় কর্তৃপক্ষ জানায়, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর ধরন ও কারাগারের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তার ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়ার কথাও উঠে আসে।

এপস্টেইনকে ঘিরে সাম্প্রতিক সময়ে আরও বিতর্ক তৈরি হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন—যদিও এসব দাবি নিয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত কয়েক মাসে এপস্টেইন–সংক্রান্ত যৌন পাচার তদন্তের বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ও নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

সর্বশেষ সংবাদ

দেশের রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের...

এই বিভাগের অন্যান্য সংবাদ