spot_img

‘দেশে ধর্ম বর্ণ ও লিঙ্গের ভিত্তিতে কোনো বিভাজন মানবো না’

অবশ্যই পরুন

ধর্ম, বর্ণ ও লিঙ্গের ভিত্তিতে এ দেশে কোনো বিভাজন আর মানবো না বলে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৩ আসনে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। ওই আসনে ১১ দল থেকে মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হকের হাতে এ সময় রিকশা প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান

কেউ যেন ভোট কারচুপি না করতে পারে সেই আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, কোনো জালিয়াত যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে।

তিনি বলেন, আমরা জনগণের সরকার কায়েম করতে চাই। দলের নয়, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই।

একটি দল জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে আশাবাদ ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, সাদিক কয়েম বলেছেন, যুবকরা তাদের রায় ইতোমধ্যে জানিয়ে দিয়েছে।

আমরা দুর্নীতি চলতে দেবো না জানিয়ে তিনি বলেন, সরকারের কিছু আমলা এখনো দলবাজি করছে। আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? এর আগে অনেকে ছাড় পেয়েছে। তবে এবার কেউ ছাড় পাবে না।

জামায়াত আমির বলেন, আমরা বারবার জুলাই চাই না। কেউ এমন পরিবেশ সৃষ্টি করবেন না, যাতে আরকেটি জুলাই সংঘটিত হয়। ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে।

সর্বশেষ সংবাদ

আইসিসির অনুরোধে নতুন সিদ্ধান্ত নিলো পাকিস্তান বোর্ড

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। পাকিস্তান সরকার বয়কটের নির্দেশ দিয়ে রেখেছে জাতীয় দলকে। তবে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ