spot_img

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২

অবশ্যই পরুন

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় সিরাজদিখানের নিমতলা আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পিকআপ চালক সুজন (৩৭) ও হেলপার ইছারুল (২৫)। নিহত সুজন যশোরের কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে ও ইছারুলের বাড়ি খুলনার ডুমুরিয়ায়।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যশোর থেকে কাঁচা মালামাল নিয়ে পিকআপ ভ্যানটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে নিমতলা আন্ডারপাসের ওপর পৌঁছালে পিকআপটি সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে।

এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক সুজন নিহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে গাড়িটি এবং নিহতদের মরদেহ হাসাঁড়া হাইওয়ে থানায় পুলিশের হেফাজতে রয়েছে।

সর্বশেষ সংবাদ

আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং, বললেন প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ