spot_img

রমজানের রোজা কাজা থাকলে শাবানে আদায়ের শেষ সুযোগ

অবশ্যই পরুন

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সাওম বা রোজা তৃতীয়। এজন্য পবিত্র রমজান মাসে সুস্থ-সবল প্রত্যেকের জন্য রোজা রাখা বাধ্যতামূলক। এছাড়াও অন্যান্য মাসগুলোয় নফল রোজা রাখা যায়।

এ ক্ষেত্রে শারীরিক অসুস্থতা, সফর কিংবা নারীদের ঋতুস্রাবের কারণে অনেক সময় রমজানের আবশ্যকীয় রোজাও কাজা হয়ে যায়। যেগুলো পরবর্তীতে আদায়ের সুযোগ রয়েছে।

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘নির্দিষ্ট কয়েকটি দিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে, কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদয়া- একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে, তা তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম (রোজা) পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জান। (সুরা বাকারা, আয়াত: ১৮৪)

তাই শরিয়তসম্মত কারণে কারও রোজা কাজা থাকলে পরবর্তী রমজান আসার আগে সুবিধাজনক সময়ে তা আদায় করে নিতে হয়। এজন্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই, যেকোনো সময়ই কাজা রোজা আদায় করা যাবে। শওয়াল মাস থেকে শুরু হয়ে এই সুযোগ রয়েছে পরবর্তী রমজানের আগের মাস শাবান পর্যন্ত।

এ ক্ষেত্রে কারও রমজানের রোজা কাজা থাকলে চলমান রজব মাসেই তিনি কাজা রোজা আদায়ের শেষ সময় পাচ্ছেন। অন্যদিকে রমজানের আগমনী বার্তা বহনকারী মাস হওয়ায় এ মাসের বিশেষ ফজিলতও রয়েছে।

আবু বকরা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, আল্লাহ তা’আলা যেদিন আসমান-জমিন সৃষ্টি করেছেন, সে দিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও তেমনভাবে আবর্তিত হচ্ছে। বারো মাসে এক বছর। এর মধ্যে চারটি মাস সম্মানিত। জিলকদ, জিলহজ ও মহররম- এই তিনটি মাস পরপর রয়েছে। আর এক মাস হলো রজব-ই-মুযারম, যা জুমাদা ও শাবান মাসের মধ্যে অবস্থিত। (সহিহ বুখারি, হাদিস: ২৯৭০)

তাই মনে রাখতে হবে, শরিয়তসম্মত কারণে যদি কারও রমজানের রোজা বাকি থাকে, তবে আর দেরি না করে শাবানের দিনগুলোতেই কাজা রোজা আদায় করে নেয়া উচিত। হাদিসেও এ মাসে কাজা রোজা থাকলে তা আদায় করে নেয়ার কথা এসেছে।

আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রমজান মাসের সওমের (রোজা) কাজা আমি শুধু শাবান মাসেই করতে পারি। একই হাদিসে এসেছে, ইয়াহ্ইয়া ইবনু সা’ঈদ (রহ.) বলেন, রাসুল (সা.) এর খিদমাতে ব্যস্ত থাকায় অথবা তিনি বলেছেন, নবীজির (সা.) খিদমাতের ব্যস্ততা আয়েশা (রা.)কে (শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে) কাজা সওম আদায়ের সুযোগ দিতো না। (মেশকাত, হাদিস: ২০৩০; সহিহ বুখারি, হাদিস: ১৮২৬)

সর্বশেষ সংবাদ

ইউরোপিয়ান ফুটবল লিগ: চেলসি, আর্সেনাল ও বার্সার জয়

মায়োর্কাকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ভিক্টর ইয়োকেরেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে উড়িয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ