spot_img

টাকার বিনিময়ে ভোট দিয়েন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে: হাসনাত আব্দুল্লাহ

অবশ্যই পরুন

এবার টাকার বিনিময়ে ভোট দিলে আল্লাহর আরশ কেঁপে উঠবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যদি টাকা নিয়ে আপনি বিক্রি হন তাহলে আগামী ৫ বছর গোলামী করতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) খুলনার ফুলতলার স্বাধীনতা চত্বরে খুলনা-৫ আসনে ১১দলীয় জোট প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে উল্লেখ করে হাসনাত বলেন, একটি দল কালো টাকা নিয়ে নির্বাচনে নেমেছে। মিডিয়া দখল করেছে। তারা প্রকাশ্যে হ্যাঁ ভোটের কথা বলে জনগণের সাথে প্রতারণা করছে। আবারো পাতানো নির্বাচনের দিকে গেলে জনগণের বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না। আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি আর একটি দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি। এ সময় গণভোটে হ্যাঁ দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, মৃত মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দেওয়া হয়েছে, ডামি নির্বাচন পরিচালনা করা হয়েছে। এসব কর্মকাণ্ড ওপর মহলের নির্দেশে করা হয়েছিল বলেই আমরা বিশ্বাস করতে চাই। এজন্য এবার নিরপেক্ষ থাকতে হবে। এতে প্রশাসনের প্রতি জনগণের আস্থা ফিরবে।

সর্বশেষ সংবাদ

টটেনহ্যামের কাছে সহজে হারলো ম্যানইউ

টটেনহ্যাম অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর লাল কার্ড তার সতীর্থদের মনোবলে বড় ধাক্কা দিলো। সেই রেশ আর কাটল না। আধঘণ্টার মধ্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ