spot_img

চীনের বিরুদ্ধে গোপনে পরমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

চীনের বিরুদ্ধে গোপনে পরমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জেনেভায় অনুষ্ঠিত বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে এ অভিযোগ তোলেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী থমাস ডিনানো।

তার অভিযোগ, ২০২০ সালের ২২ জুন কয়েকশ’ টন ওজনের পারমানবিক বোমা পরীক্ষা চালায় বেইজিং। এভাবে গেপনে পরমাণু অস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন এই মার্কিন কর্মকর্তা।

তবে যুক্তরাষ্ট্রের আভিযোগের সরাসরি কোনো উত্তর দেয়নি চীন। উল্টে যুক্তরাষ্ট্র বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ জানায় বেইজিং।

ডিনানো বলেন, এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে প্রথমবারের মতো বিশ্বের দুটি বৃহত্তম পারমাণবিক শক্তির কোনো সীমাবদ্ধতা নেই।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতোমধ্যেই জানিয়েছেন, তারা নিউ স্টার্ট চুক্তির বিধিনিষেধ আর মানবেন না। বরং তারা দাবি করছেন, নতুন চুক্তির মাধ্যমে মস্কো ও বেইজিং থেকে আসা হুমকির মোকাবিলা করা প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

তীব্র পানি সংকটে গাজাবাসী

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সুপেয় পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। অনেক পরিবারকে নিরাপদ পানি সংগ্রহ করতে দীর্ঘ...

এই বিভাগের অন্যান্য সংবাদ