spot_img

প্রথম দিনেই মাঠে নামছে ভারত, পাকিস্তান, স্কটল্যান্ডসহ ৬ দল

অবশ্যই পরুন

বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শনিবার (৭ ফেব্রুয়ারি) ১০ম আসরের উদ্বোধনী ম্যাচে ইউরোপিয়ান বাছাই পেরিয়ে আসা নেদারল্যান্ডসের মুখোমুখি সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। টুর্নামেন্টে ভারত ম্যাচ বয়কট করায় ‘এ’ গ্রুপে ম্যান ইন গ্রিনদের জন্য সব ম্যাচই ডু অর ডাই। একই দিনে ভারত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আর বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া দল স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে টিকেট লাগবে না দর্শকদের। যদিও আজ কলম্বোয় বৃষ্টির শঙ্কা রয়েছে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু সকাল সাড়ে ১১টায়। স্কটল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ লড়বে দুপুর সাড়ে ৩টায়। আর দিনের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।

ভারত ম্যাচ বয়কট করায় আসর শুরুর আগেই পয়েন্ট খোয়া গেছে পাকিস্তানের। রান রেটেও পড়বে যার বিরূপ প্রভাব। তাই নকআউট পর্বে পৌঁছাতে প্রতি ম্যাচই গুরুত্বপূর্ণ মেন ইন গ্রীনদের জন্য।

পাকিস্তানের সবশেষ বিশ্বকাপ অভিজ্ঞতা সুখকর নয়। আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল বাবর আজমের দল। এরপর মেন ইন গ্রীনদের অধিনায়কত্বে এসেছে একাধিক পরিবর্তন। মোহাম্মাদ রিজওয়ান, শাহিন আফ্রিদির হাত ঘুরে এখন নেতৃত্বে সালমান আগা। ঘুরে ফিরে এবারও কথা বলতে হলো হ্যান্ডশেক বিতর্ক নিয়ে।

পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই ক্রিকেটের স্বার্থে এমন ঘটনা কখনই কাম্য নয়। আমাদেরকে অনেকেই রোল মডেল ভাবে। আর রোল মডেলদের এমন কাজ মানায় না।’

ঘরের মাঠে অজিদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। শেষ বিশ্বকাপের পর ৪৭ ম্যাচ ২৭ জয়ের বিপরীতে ২০ হারে র‍্যাংকিংয়ে ৬ষ্ঠ দল তারা।

সালমান বলেন, ‘মাঠে সেরাটা দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল হিসেবে আমরা জানি কিভাবে ম্যাচের ৪০ ওভার নিয়ন্ত্রনে রাখতে হয়। আর সেটা করতে পারলে আমরা বিশ্বের যেকোনও দলকে হারাতে সক্ষম।’

একাদশে বাবর আজম, শাহীন আফ্রিদিরা থাকলেও, ব্যাটে বলে পাকিস্তানের ভরসার নাম সাইম আইয়ুব। টি টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান যার দখলে।
নিজেদের ৭ম বিশ্বকাপ মিশনে নেদার‍ল্যান্ডস। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে যেকোনও প্রতিপক্ষের বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ডাচরা। ২০২৪ বিশ্বকাপের পর ১৭ ম্যাচে, ১০ জয়ের পাশে ৭ হার। র‍্যাংকিংয়ে বর্তমান অবস্থান ১৩ নম্বরে।

ডাচ শিবিরে অন্যতম তারকা মাইকেল লেভিট। ব্যাট হাতে দারুন সময় পার করছেন এই দ. আফ্রিকান বংশদ্ভুত ডানহাতি ব্যাটার। শেষ ১৩ ম্যাচে করেছেন ৪৬৭ রান। নামের ভারে পাকিস্তান ফেভারিট হলেও মুখোমুখি পরিসংখ্যান সমানে সমান নেদারল্যান্ডস। ডাচদের সাথে ২ জয়ের বিপরীতে ২ হার এশিয়ান জায়ান্টদের।

ট্রফি ধরে রাখার মিশনে ঘরের মাঠে নামবে চ্যাম্পিয়ন ভারতও, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। যারা গেলো বার পাকিস্তানকে হারিয়ে রাঙিয়ে রেখেছিলো নিজেদের অভিষেক আসর। মার্কিনীদের তাই হাল্কাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ‘যখন আপনি ঘরের মাঠে খেলবেন তখন অতিরিক্ত চাপ কাজ করবেই। বিশ্বকাপে আমি কোনো দূর্বল দল দেখিনা। ২০ দলের সবাই দারুণ ক্রিকেট খেলার সক্ষমতা রাখে।’

একই দিন বিশ্বকাপ শুরু হতে পারতো বাংলাদেশেরও। কিন্তু টাইগারদের পরিবর্তে কলকাতায় আরেক ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে নামবে স্কটল্যান্ড।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলা হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে: নরওয়ে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে হামলা চালিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ