spot_img

বাংলাদেশের দুই চ্যানেলে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

অবশ্যই পরুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াইয়ে এবার লাল-সবুজের প্রতিনিধিরা না থাকলেও দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে খেলা দেখার দারুণ সুযোগ। লিটন দাসরা যখন ঘরোয়া অদম্য টি-২০ কাপ নিয়ে ব্যস্ত, তখন বিশ্বমঞ্চের উন্মাদনা ঘরে বসে উপভোগ করতে আইসিসি সম্প্রতি প্রকাশ করেছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের তালিকা।

বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভি। এছাড়া ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসেও খেলাগুলো সরাসরি দেখা যাবে। তবে যারা টেলিভিশনের সামনে থাকার সুযোগ পাবেন না, তারা ডিজিটাল প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে চোখ রেখে প্রতিটি বলের আপডেট ও সরাসরি খেলা দেখতে পারবেন।

প্রবাসীদের জন্যও রয়েছে ভিন্ন ভিন্ন দেশে নির্দিষ্ট চ্যানেলের ব্যবস্থা। শ্রীলঙ্কার দর্শকরা ডায়লগ টিভি ও স্টার স্পোর্টসে এবং যুক্তরাজ্যের ক্রিকেটপ্রেমীরা স্কাই স্পোর্টস ক্রিকেটে খেলা দেখতে পাবেন। দক্ষিণ আফ্রিকায় সুপারস্পোর্টস, নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস এবং অস্ট্রেলিয়ায় প্রাইম ভিডিওর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকরা উইলো টিভিতে খেলার আমেজ নিতে পারবেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আরব আমিরাতে ক্রিকলাইফ এবং সৌদি আরব, কাতার, বাহরাইন ও ওমানে ভক্সের মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকছে। মালয়েশিয়া ও হংকংয়ে ক্রিকবাজ এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ইএসপিএন খেলা দেখাবে। অন্যদিকে নেপাল, ভুটান ও মালদ্বীপেও স্টার স্পোর্টস তাদের কার্যক্রম চালাবে। এমনকি আকাশপথে বিমানে বা সমুদ্রপথে জাহাজে ভ্রমণরত অবস্থায়ও স্পোর্টস ২৪-এর মাধ্যমে বিশ্বজয়ের লড়াই দেখা যাবে।

২০ দলের অংশগ্রহণে এই ক্রিকেট মহাযজ্ঞ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায়। ২০ ফেব্রুয়ারি একটি ম্যাচ শেষে শুরু হবে সুপার এইট পর্ব, আর বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণী ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ও গ্রেনাডার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র গ্রেনাডার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের দুই...

এই বিভাগের অন্যান্য সংবাদ