spot_img

এপস্টেইন কাণ্ডে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

অবশ্যই পরুন

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন-সংক্রান্ত কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ক্লিনটন দম্পতির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে চলা আইনি টানাপোড়েন এবং রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের পক্ষ থেকে ‘ক্রিমিনাল কনটেম্পট’ বা অবমাননার অভিযোগে ভোটাভুটির হুমকির মুখেই এই সিদ্ধান্ত এলো। এর আগে হাউস ওভারসাইট কমিটি ক্লিনটন দম্পতিকে তলব অমান্যের অভিযোগে অভিযুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছিল, যেখানে কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও সমর্থন জানান। কমিটির চেয়ারম্যান জেমস কোমার তখন বলেছিলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে যে ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’।

ক্লিনটন দম্পতির আইনজীবীরা প্রথমে এই তলবকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করলেও শেষ পর্যন্ত তারা তদন্ত কমিটির সামনে উপস্থিত হতে সম্মত হয়েছেন। মুখপাত্র উরেনা জানান, তারা সদিচ্ছার ভিত্তিতে আলোচনা করেছেন এবং সবার জন্য সমান একটি দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা করছেন।

উল্লেখ্য, মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন-সংক্রান্ত পুরোনো কিছু ছবিতে বিল ক্লিনটনকে দেখা গেলেও তিনি কোনো ধরনের অনিয়মের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। ক্লিনটনের মুখপাত্র জানান, এপস্টেইনের অপরাধ প্রকাশ্যে আসার অনেক আগেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। এছাড়া এপস্টেইনের নির্যাতনের শিকার কারোর পক্ষ থেকেও বিল ক্লিনটনের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ তোলা হয়নি।

সর্বশেষ সংবাদ

র‍্যাবের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘এসআইএফ’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশনাল ফোর্স (এসআইএফ) রাখা হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত গেজেট জারি করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ