spot_img

দুনিয়ার সব দেশে বিমান নাই: নিরাপত্তা উপদেষ্টা খলিল

অবশ্যই পরুন

বিশ্বের কোনো দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার প্রশ্নে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, দুনিয়ার সব দেশে বিমান নাই।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি। বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। চলন্ত অবস্থাতেই তাদের প্রশ্ন শোনেন। গাড়িতে উঠে এক বাক্যে উত্তর দিয়ে চলে যান।

সাংবাদিকরা প্রশ্ন করেন, নির্বাচনের আগে নানা ধরণের চুক্তি হচ্ছে, এগুলো নিয়ে কী বলবেন? জবাবে পাল্টা প্রশ্ন করেন নিরাপত্তা উপদেষ্টা খলিল। জিজ্ঞেস করেন কোন চুক্তির কথা বলা হচ্ছে।

রিপোর্টার আবারও বলেন, আমেরিকা-চীন-জাপানের সাথে চুক্তি হচ্ছে। হাঁটতে হাঁটতেই খলিল জবাব দেন, ‘এগুলো চলমান প্রক্রিয়া’।

পরবর্তী সরকার এগুলো চুক্তি এগিয়ে নেবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন ‘হাইপোথেটিক্যাল (অনুমাননির্ভর) কোয়েশ্চেন’।

উপস্থিত আরেক সাংবাদিক একটি সমালোচনার কথা স্মরণ করিয়ে একটি প্রশ্ন করেন। বলেন, কোথাও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিমানের বোর্ড অফ ডিরেক্টর হয় না। জবাবে কিছুটা মজার ছলে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘দুনিয়ার সব দেশে বিমান নাই’।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের, খামেনির জরুরি পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন, যার লক্ষ্য হিসাবে পরিত্যক্ত পারমাণবিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ