spot_img

ইসরায়েলের আকাবা উপসাগরে মার্কিন আর্মাডা মোতায়েন

অবশ্যই পরুন

ইরানের অভিমুখে রওয়ানা হয়ে বিশ্ব আলোচনার কেন্দ্র পৌঁছা যুদ্ধযানগুলো ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

শুক্রবার ইসরায়েলের ইয়নেট নিউজ জানিয়েছে, ওয়াশিংটন ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বন্দরে বন্দরে নোঙর করেছে। ইরানে হামলার পরিকল্পনা সাজানোর অংশ হিসেবে মিশর ও জর্ডানের কাছাকাছি ইসরায়েলের ইলাতে বন্দরের সীমান্তের কাছে এ যুদ্ধজাহাজ নোঙর করে রাখা হয়েছে।

তবে এই মোতায়েন এমন এক সময়ে, যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন—ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি যুদ্ধজাহাজ। তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি বলেন, মার্কিনিরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে। কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তবে তা আর সীমিত থাকবে না। যুক্তরাষ্ট্রের জানা উচিত—যদি তারা যুদ্ধ শুরু করে, তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।

গতকাল রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করছে। তবে তেহরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

সর্বশেষ সংবাদ

খামেনির আঞ্চলিক যুদ্ধের হুমকির পর নমনীয় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন যে তিনি ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আশাবাদী, ইরানের সর্বোচ্চ নেতা সাবধান করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ