spot_img

বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা

অবশ্যই পরুন

শুষ্ক আবহাওয়ায় আবারও রাজধানীর বাতাসের মানে অবনতি হয়েছে। বিশ্বের ১০০ শহরের তালিকায় বায়ুদূষণে শীর্ষ ২ নম্বরে উঠে এসেছে রাজধানী। এরমধ্যে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল ৯টায় আইকিউএয়ার সূচকে ২৮৬ স্কোর নিয়ে সবার ওপরে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর কিনশাসা। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে ২৬২ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা। এই মানের বাতাসও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

অন্যদিকে সোমবার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকা (৪৮১), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৩০২), ধানমন্ডি (২৯৯), ইস্টার্ন হাউজিং (২৮১), মিরপুরের দক্ষিণ পল্লবী (২৭৬), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (২৭৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৫৭), খিলগাঁওয়ের গোড়ান (২১৩), পেয়ারাবাগ রেললাইন এলাকা (১৮৭) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররাম ভবন এলাকা (১১৪)।

এছাড়া বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে আছে মঙ্গোলিয়ার রাজধানী ও বৃহত্তম শহর উলানবাটোর, স্কোর ২০৯। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সর্বশেষ সংবাদ

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার এইচ.ই. সারাহ কুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সেনাসদরে সেনাপ্রধান জেনারেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ