spot_img

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসি’র বক্তব্য

অবশ্যই পরুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ নিশ্চিত হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের ঘোষণায় বিশ্ব ক্রিকেটে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরকারের সবুজ সংকেত পাওয়ার পর টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও সাফ জানিয়ে দিয়েছে যে, তারা গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে না। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোববার রাতে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, একটি বৈশ্বিক টুর্নামেন্টে প্রতিটি দলের সমান অংশগ্রহণ এবং নিয়ম মেনে চলাই হলো ক্রিকেটের স্বাভাবিক সৌন্দর্য। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করলেও আইসিসি স্পষ্টভাবে বলেছে যে, এমন অবস্থান বিশ্ব ক্রিকেটের সামগ্রিক ভাবমূর্তির জন্য যেমন নেতিবাচক, তেমনি এটি বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্য অত্যন্ত হতাশাজনক একটি খবর।

পিসিবি-কে প্রচ্ছন্ন সতর্কবার্তা দিয়ে আইসিসি উল্লেখ করেছে, এই বয়কটের ফলে পাকিস্তানের নিজেদের ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদী এবং উল্লেখযোগ্য প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। যেহেতু পিসিবি নিজেও বিশ্ব ক্রিকেট কাঠামোর একজন সদস্য এবং নিয়মিত সুবিধাভোগী, তাই তাদের এই হঠকারী সিদ্ধান্ত পুরো ক্রিকেট সংস্থাকেই ক্ষতিগ্রস্ত করতে পারে।

আইসিসি মনে করিয়ে দিয়েছে, একটি বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করা পিসিবিসহ সব সদস্য দেশের যৌথ দায়িত্ব। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এখন আশা করছে, পাকিস্তান কর্তৃপক্ষ দ্রুতই একটি পারস্পরিক সম্মানজনক এবং গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে, যা ক্রিকেটের স্বার্থ ও সংশ্লিষ্ট সব পক্ষের মর্যাদা রক্ষা করবে।

সর্বশেষ সংবাদ

খামেনির আঞ্চলিক যুদ্ধের হুমকির পর নমনীয় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন যে তিনি ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আশাবাদী, ইরানের সর্বোচ্চ নেতা সাবধান করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ